লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিতলক্ষ্যে ৩৩ টি পূজা মন্ডপে সিসি ক্যামেরা বিতরণ করা হয়েছে।
বরিবার ১১ সেপ্টেম্বর সদর উপজেলা পরিষদের অর্থায়নে পূজা মন্ডপে অনাংক্ষিত ঘটনা এড়ানোর জন্য ৩৩টি পূজা মন্ডপে সিসি ক্যামেরা বিতরণ করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ. কে. এম. সালাহ্ উদ্দিন টিপু, জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি এডঃ প্রিয় লাল নাথ, যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল সাহা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দ পোদ্দার, চন্দ্রগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদল মজুমদার বাপ্পী, সাধারণ সম্পাদক জয় দেবনাথ ও প্রতিটি পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক।==
লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু বলেন, এবারের পূজায় হিন্দু সম্প্রদায়ের লোক নিরাপত্তার সহিত পূজা উদযাপন করতে পারে উপজেলা প্রশাসন থেকে সে ব্যবস্থা গ্রহন করবে।

0 মন্তব্যসমূহ