ফয়সাল কবির, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরে মীনা দিবস উপলক্ষ্যে র্যালি, গল্প বলার আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
“নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মীনা দিবস-২০২২ পালিত হয়েছে।
শনিবার ২৪ সেপ্টেম্বর লক্ষ্মীপুর জেলা শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা চত্বরে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গল্প বলার আসর, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: আনোয়ার হোছাইন আকন্দ । জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনছুর আলী চৌধুরী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)মেহের নিগার, লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান হোসেন।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। মীনা দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত গল্প বলার আসর ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

0 মন্তব্যসমূহ