ইউনুছ শিকদার (রামগতি) লক্ষীপুর : রামগতি আলেকজান্ডার কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে শিক্ষকদের ভুলের কারণে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি ৭ শিক্ষার্থী।
চলমান দাখিল পরীক্ষায় গত বৃহস্পতিবার অনুষ্ঠিত জীববিজ্ঞান বিষয়ের ৭ জন শিক্ষার্থী বিলম্বে উপস্থিতির কারণে ঘটে এ বিপত্তি।
জানা যায়, চর আবদুল্লাহ ফাযিল মাদ্রাসার ৯ শিক্ষার্থীর রেজি: এর সময় অতিরিক্ত কৃষি শিক্ষার পরিবর্তে ভুলে জীববিজ্ঞান রেজিষ্ট্রেশন হয়। ঐ মাদ্রাসার শিক্ষকগণও বিষয়টি সঠিকভাবে জানতেন না। বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর পরীক্ষা শুরু হলে নির্দিষ্ট সময়ে চর আবদুল্লাহ মাদ্রাসার ৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত। তাৎক্ষণিক হল সচিব অধ্যক্ষ আবু তৈয়ব আলী বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জানালে ১৫ মিনিট পরে ২ শিক্ষার্থী হলে আসলে তাদেরকে অনুমোদন দেওয়া হয়। কিন্তু ৩০ মিনিট পরে বাকি ৭ জন হলে প্রবেশের অনুমতি চাইলে পরীক্ষার নীতি অনুযায়ী তাদেরকে অনুমতি দেওয়া হয় নাই।
একাধিক পরীক্ষার্থী অভিযোগ করে বলেন, আমাদেরকে ভুল তথ্য দেন চর আব্দুল্লাহ ফাজিল ডিগ্রি মাদ্রাসার বিজ্ঞান বিভাগের শিক্ষক রবি শংকর চন্দ্র দাস স্যার। তিনি বলেছিলেন, অতিরিক্ত বিষয়ের পরীক্ষা হবে না এবং আজ (বৃহস্পতিবার) আমাদের পরীক্ষা নেই। পরক্ষণে পরীক্ষার দিন আমরা শুনার পর তড়িঘড়ি করে হলে আসতে ৩০ মিনিট বিলম্ব হয়, এ সুযোগে পরীক্ষা দিতে দেয়নি হল সুপার আলেকজান্ডার কামিল মাদরাসার অধ্যক্ষ তৈয়ব আলী।
এবিষয়ে হল সচিব তৈয়ব আলী বলেন, নিয়মানুযায়ী ৩০ মিনিট বিলম্ব হলে অনুমতির বিধান নেই। চর আবদুল্লাহ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ হাকিম আলীর সাথে ফোনে যোগাযোগ করা যায় নাই।
উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরী বলেন, নির্দিষ্ট সময়ের ৩০ মিনিট পরে কোন পরীক্ষার্থী হলে আসলে নিয়মানুযায়ী তাকে হলে প্রবেশের অনুমতি দেওয়া যায় না।

0 মন্তব্যসমূহ