বড়খেরীর প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন সফল মেম্বার ওসমান গনী

ইউনুছ শিকদার, রামগতি থেকে: লক্ষীপুর জেলা ছাত্রলীগের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক,রামগতি উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক,বর্তমানে ০৮নং বড়খেরী ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সাধারন-সম্পাদক, দুই দু'বারের নির্বাচিত ইউপি সদস্য, জনাব মোঃ ওসমান গনি কে পুনরায় বড়খেরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-০১ নির্বাচিত করা হয়।

এতে করে ওনার নির্বাচনী ওয়ার্ড সহ বড়খেরী ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডের জনগণ খুব আনন্দিত। দু'একজনকে জিজ্ঞেস করলে তারা বলেন একজন সৎ যোগ্য ব্যাক্তিকেই প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। উনি অতীতেও এই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করে এসেছেন। ওসমান মেম্বার গত পাঁচ বছরে ওনার কর্মকান্ড দিয়ে বড়খেরী ইউনিয়ন বাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন। প্রত্যেককে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করেছেন।

বড়খেরী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান বলেন,ওসমান মেম্বার গত পাঁচ বছর সততার সহিত প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করে এসেছেন। তাছাড়া প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব হচ্ছে চেয়ারম্যানের অনুপস্থিতিতে তার প্রতিনিধি হয়ে কাজ করতে হবে এখানে যদি সৎ যোগ্য ব্যাক্তিকে জায়গা করে না দেওয়া হয় তাহলে তার জন্য জবাবদিহিতা করতে হবে আমাকে। তাই ওসমানকে একজন সৎ যোগ্য ব্যাক্তি হিসাবে প্যানেল চেয়ারম্যান হিসাবে পুনরায় তাকে নির্বাচিত করা হয়েছে।আশা করি সে গত পাঁচ বছরের ন্যায় সুনামের সহিত অর্পিত দায়িত্ব পালন করবে।

বড়খেরী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ওসমান গনিকে জিজ্ঞেস করলে তিনি বলেন,আমি সর্বপ্রথম মহান রাব্বুল আলামীনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি।এরপর আমার ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব হাসান মাকসুদ মিজান ভাই ও পরিষদের সকল ইউপি সদস্যদের প্রতি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। এরপর আমার নির্বাচনী ওয়ার্ডের সকল জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি আরও বলেন প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হওয়া বড় কথা নয় বড় কথা হচ্ছে দায়িত্বটুকু কতটা সততার এবং নিষ্ঠার সহিত পালন করতে পেরেছি।আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অতীতের পাঁচ বছরের চাইতেও অধিক সুনামের সহিত দায়িত্ব পালন করতে পারি।আমার স্বপ্ন বড়খেরী ইউনিয়নের প্রতিটি পাড়া মহল্লায় চেয়ারম্যান মহোদয়ের অনুপস্থিতিতে সকলের হৃদয়ে জায়গা করে নিতে পারি।সবাই ভালো থাকবেন এবং পরিবারকে ভালো রাখবেন।

প্যানেল চেয়ারম্যান ওসমান গনী বলেন,আমার স্বপ্ন এই বড়খেরী ইউনিয়নকে নিরক্ষর মুক্ত করবো,বাল্যবিবাহ মুক্ত করবো,বিদ্যালয় ঝরে পড়া শিক্ষার্থীকে যেকোন উপায়ে পূর্ণরায় বিদ্যালয়ে পাঠাবো এবং নাগরিক সকল সুবিধা জনগনের দোরগোড়ায় পৌছিয়ে দেবো ইনশাআল্লাহ।