নোয়াখালীর হাতিয়াতে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

ইউনুছ শিকদার,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়াতে পারিবারিক কলহের জের ধরে কীটনাশক পান করে এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া যায়। 

নিহত গৃহবধূ হাজেরা খাতুন (৫৫) । সে হাতিয়ার চরকিং ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের সিরাজ উদ্দিনের স্ত্রী।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। এর আগে রাত ১১টার দিকে সে কীটনাশক পান করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার রাত আনুমানিক ১১টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে স্বামীর বাড়িতে ধান ক্ষেতে প্রয়োগ করা কীটনাশক ঔষধ পান করে ওই গৃহবধূ । পরে স্বামী ও পরিবারের লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ৪টার দিকে তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে হাতিয়া থানা পুলিশ মরদেহের সুরুতহাল রিপোর্ট তৈরি করে।