থানারহাট দাখিল মাদ্রাসা

ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : সুবর্ণচর উপজেলার স্বনামধন্য দ্বীনি প্রতিষ্ঠান চর বৈশাখী থানারহাট দাখিল মাদ্রাসা পরিদর্শন করলেন, নোয়াখালী জেলা প্রশাসক।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় প্রতিষ্ঠানের সভাপতির সহিত পরিদর্শনে এলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। 

এছাড়াও মাদ্রাসা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মাদ্রাসার সভাপতি এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম।সফর সঙ্গী ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মিল্টন রায়, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার চৈতি সর্ববিদ্যা, উপজেলা ভুমি কর্মকর্তা এসিল্যান্ড অশোক বিক্রম চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন চর ওয়াপদা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আবদুল মান্নান ভুঁইয়াসহ মাদ্রাসা পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানসহ উপস্থিত সকলে মাদ্রাসা এবং শিক্ষক কর্মচারীদের প্রতি যথেষ্ট সন্তুষ্ট।পরিদর্শনকালে জেলা প্রশাসক রেজিস্টার খাতায় লেখেন, অত্র মাদ্রাসায় অতিদ্রুত সময়ে আলিম শাখা খোলা হবে।এছাড়াও অল্প সময়ের মধ্যে সুন্দর একটি খেলার মাঠ এবং একটি আধুনিক ভবন পাবে এই সুনামধন্য প্রতিষ্ঠান।