Abrar

ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর আয়োজনে আন্তঃ প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা - ২০২২ এর চট্টগ্রাম বিভাগে দেশাত্মবোধক গানে চ্যাম্পিয়ন হয়ে এবার জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে ক্ষুদে শিল্পী আবরার হাসনাত।

আবরার হাসনাত নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের চরবাটা গ্রামের নুর মোহাম্মদ মাস্টার বাড়ির এএমএম ইয়াহিয়া শাওন এর বড় ছেলে। সে স্থানিয় চরবাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর একজন ছাত্র। যার রোল নং- ছয়, তার বাবা বিদেশী উন্নয়ন প্রকল্প সিডিএসপি এর একজন কর্মকর্তা এবং মা জেসমিন আক্তার গৃহিণী।

আন্তঃ প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে দেশাত্মবোধক গান ও উপস্থিত বক্তৃতায় ১ম স্থান অর্জন করে। জেলা পর্যায়ে দেশাত্মবোধক গানে ১ম ও উপস্থিত বক্তৃতায় ৩য় স্থান লাভ করে। এবং চট্রগ্রাম বিভাগে চ্যাম্পিয়ন হয়ে এবার জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে অংশগ্রহণে সুযোগ পেয়েছে আবরার। এছাড়াও সে স্থানিয় সাগরিকা সাংস্কৃতিক গোষ্ঠীর একজন খুদে শিল্পী। ছোট বেলা থেকে পড়াশোনার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও কাব স্কাউটিং সহ বিভিন্ন বিষয়ে বেশ সক্রিয় বলে জানা যায়। এবিষয়ে তাকে তবলা বাজিয়ে সহযোগিতা করেন উপজেলার জনপ্রিয় তবলাবাদক তপন চন্দ্র শীল নামে এক শিল্পী।

চরবাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজেরা খাতুন জানান, সে অত্যান্ত মেধাবী ও বুদ্ধিমান প্রকৃতির ছাত্র। ক্লাসে পাঠদানের সাথে সাথে সে অল্পতে রপ্ত করতে পারে। তার এ সফলতায় প্রতিষ্ঠানকে আরো বেশি সম্মানিত করেছে এবং প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা সহ অন্যান্যরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, জাতীয় পর্যায়ে আগামি ১১ সেপ্টেম্বর ঢাকা পিটিআই, মিরপুর-১৩ এ সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক প্রতিযোগীতা পরিচালনা, সাজ সজ্জা, প্রতিযোগীতার প্রয়োজনীয় সামগ্রী ক্রয় উপকমিটি ও সহকারি পরিচালক (বিদ্যালয়) এর সদস্য সচিব শামীম আরা বেগম এর সাক্ষরিত গত ১ সেপ্টেম্বর ১৭৯ স্মারকে এ নোটিশ জারি করেন।