ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী ড. বশির আহমেদ কলেজে শিক্ষার্থীদের সাথে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুস সালামের মতবিনিময়।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ১০ টায় ড. বশির আহমেদ কলেজ মিলনায়তনে শিক্ষার্থীদের সাথে পড়ালেখার মানোন্নয়ন নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রভাষক আঞ্জুমান আরার সঞ্চালনায় ও অধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়।
ড. বশির আহমেদ কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের মাননীয় চেয়ারম্যান প্রফেসর আবদুস সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ছানা উল্যাহ, উপ-পরিচালক হিসাব ও নিরীক্ষা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবদুল খালেক, সিভিএ সভাপতি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা।



0 মন্তব্যসমূহ