Gangchil Online

লক্ষ্মীপুর প্রতিনিধি: জলবায়ু ও পরিবেশগত পরিবর্তনের লক্ষ্মীপুরে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন। 

নন্দন ফাউন্ডেশন এর উদ্যোগে ৩০ আগস্ট মঙ্গলবার বিকাল ৪ ঘটিকার সময় মজুচৌধুরীর হাট সড়কে কৃষ্ণচূড়া গাছ রোপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জসীম উদ্দীন আহাম্মদ খান,যুব উন্নয়ন অধিদপ্তর, লক্ষ্মীপুর সহকারী পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর,লক্ষ্মীপুর মোঃ হুমায়ুন কবীর,যুব উন্নয়ন অধিদপ্তর,লক্ষ্মীপুর,প্রশিক্ষক (মৎস) মোঃ দেলোয়ার হোসেন,যুব উন্নয়ন অধিদপ্তর, লক্ষ্মীপুর,ইন্সট্রাক্টর (ইলেকট্রনিক্স) মলয় কর্মকার,যুব উন্নয়ন অধিদপ্তর, লক্ষ্মীপুর,ইন্সট্রাক্টর(R/AC) মোঃ আলম যুব উন্নয়ন অধিদপ্তর,নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজু আহমেদ, সভাপতি রাজন মোল্লা, সাধারণ সম্পাদক ফারুক হোসেন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল খান সুজন, দপ্তর সম্পাদক ও নন্দন ব্লাড ব্যাংকে সাধারণ সম্পাদক তানিয়া আক্তার, নন্দন মুক্ত রোববার স্কাউট গ্রুপের সিনিয়ার সদস্য আমেনা আক্তার, সোনিয়া আক্তার, ফারজানা আক্তার, নন্দন ফাউন্ডেশনের সদস্য ইদ্রিস মিয়া সহ আরো অন্যান্য ব্যক্তিবর্গ।

নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজু আহমেদ বলেন সৌন্দর্য বর্ধনের জন্য নন্দন ফাউন্ডেশনের উদ্যোগে ধারাবাহিক কার্যক্রমে অংশ হিসেবে আজকের এই কর্মসূচি পালিত হয়। এই সময় কৃষ্ণচূড়া গাছ গুলো যেন রক্ষণাবেক্ষণা করা হয় সে ব্যাপারে মজুচৌধুরীর হাটে একজনকে দায়িত্ব দেওয়া হয়।