লক্ষ্মীপুর প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।

শুক্রবার ০৪ আগস্ট সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোছাইন আকন্দ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম সেবা, লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান,জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম ফারুক, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।