লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে নতুন এসপি নিয়োগ দিয়ে গত বুধবার (৩ আগস্ট) আদেশ জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগ।

লক্ষ্মীপুরের নতুন এসপি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাহফুজ্জামান আশরাফ। তিনি লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান (পিপিএম সেবা) এর স্থলাভিষিক্ত হবেন।

এর আগে তিনি লালমনিরহাট জেলার পুলিশের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্যান্ড অফিসার পদে কর্মরত ছিলেন।

তার বাড়ি বগুড়ার সদর উপজেলায়। তিনি ২০০৫ সালে বাংলাদেশ পুলিশের কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন।

এদিকে লক্ষ্মীপুরের সাধারণ মানুষের মাঝে সেবা প্রদানে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেন ড.qq এএইচএম কামরুজ্জামান (পিপিএম সেবা)। তিনি বর্তমানে পুলিশের ডিআইজি পদে পদোন্নতি পেয়ে ডিএমপিতে যাচ্ছেন।