ফয়সাল কবির লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সদর উপজেলা গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
শনিবার ২৭ আগস্ট বিকেলে উপজেলা প্রশাসনের কার্যালয় ০৬ টি ইউনিয়নের ৫৬ জন গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে এ সাইকেল বিতরণ করা হয়।
স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ,উপজেলা নির্বাহী অফিসার, মোঃ ইমরান হোসেন,সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার প্রমূখ।
স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে লক্ষ্মীপুর জেলার পাচটি উপজেলায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে মোট ২৯৩ টি সাইকেল গ্রাম পুলিশের মধ্যে বিতরণ করা হয়েছে। সাইকেল বিতরণের ফলে অত্র জেলার সকল ইউনিয়নের আইন শৃঙ্খলা পরিস্থিতি, জন্ম ও মৃত্যু নিবন্ধন ও পরিষদের অন্যান্য কার্যক্রম ত্বরান্বিত হবে।

0 মন্তব্যসমূহ