লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে পিয়ারাপুর মুক্তিযুদ্ধা স্মৃতিসৌধের উদ্বোধন করা হয়েছে। শনিবার ২৭ আগস্ট দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ১৭ নং ভবানীগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পিয়াপুর ব্রীজ সংলগ্ন স্মৃতি সৌধের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোছাইন আকন্দ, এসময় আরো উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, সহকারী কমিশনার ভূমি অমিত রায়, ১৭ নং ভবানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল হাসান রনি, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, শামসুল ইসলাম চৌধুরী প্রমুখ।
জানা গেছে, সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়ারাপুর বাজার এলাকায় প্রায় ৩৪ লাখ টাকার ব্যয়ে নির্মিত হয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ। দীর্ঘদিন অযত্ন অবহেলার কারণে উদ্বোধন করা হয়নি এ স্মৃতিসৌধ। সম্প্রতি বিষয়টি নজরে আসে জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দর। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন দুই লক্ষ টাকা বরাদ্দ দিয়ে নির্মিত স্মৃতিসৌধ সংস্করণ ও দৃষ্টিনন্দন করে তুলছেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোছাইন আকন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের গর্বিত ইতিহাস। মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও আগামী প্রজন্মের কাছে তা তুলে ধরতে এই স্মৃতি সৌধ ভুমিকা রাখবে। পাশাপাশি বঙ্গবন্ধুর বই ও মুক্তি যুদ্ধের বই নিয়ে বঙ্গবন্ধু কর্ণার করার ও তিনি প্রতিশ্রুতি দেন তিনি। এসময় স্মৃতিসৌধ সংলগ্ন প্রায় আাড়াই একর খাস জমি উদ্ধার করে সেখানে শিশু- কিশোরদের নির্মল বিনোদনের জন্য প্রস্তাবিত ডিসি পার্ক নির্মানের ঘোষণা দেন তিনি।


0 মন্তব্যসমূহ