লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ এর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার ২৪ আগস্ট বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা, ডি ওয়ান মো. আজিজুর রহমান, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুর রহমান পাবেল, সাবেক সভাপতি কামাল উদ্দিন হাওলাদার।

এছাড়া আরো উপস্থিত ছিলেন জাকির হোসেন ভুঁইয়া আজাদ, কাউসার আহম্মেদ, আ. মালেক, মাহবুবুর রহমান ভুইঁয়া, সহিদুল ইসলাম, নজরুল ইসলাম জয়, আফজাল হোসেন সবুজ, রফিকুল ইসলাম, মহিউদ্দিন মুরাদ, আনিস কবির, জাহাঙ্গীর আলম লিটন, রবিউল ইসলাম খান, আলী হোসেন, মীর ফরাদ হোসেন সুমন,নিজাম উদ্দিন রানা, বিএম সাগর, নিজাম উদ্দীন, শাহাবুদ্দিন, শাকের মোহাম্মদ রাসেল, সোহেল রানা,নিরব,ফয়সাল কবির সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

সভায় জেলায় সংগঠিত বিভিন্ন অপরাধ ও সমস্যা সাংবাদিকরা পুলিশ সুপারকে অবহিত করেন। সড়কে চাঁদাবাজি, পাড়া মহল্লায় জুয়া, মাদক, ইভটিজিং, ব্ল্যাক মেইলিং, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।