ইউনুছ শিকদার, নোয়াখালীঃ সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের থানারহাট এলাকায় উচ্চ শিক্ষা দানের লক্ষ্যে ডিগ্রী কলেজ প্রতিষ্ঠার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ জুলাই ২২ইং) বিকাল ৪টায় থানারহাট মজিব চত্বরে মতবিনিময় সভা শুরু হয়। ব্যবসায়ী ও ছাত্রনেতা আবদুল্লাহ ফারুকের সঞ্চালনায় এবং ইউনিয়ন আঃলীগ সভাপতি আবুল খায়ের মুন্সি মেম্বারের সভাপতিত্বে প্রোগ্রাম শুরু হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চর ওয়াপদা ইউনিয়নের স্বনামধন্য জনপ্রিয় চেয়ারম্যান আবদুল মান্নান ভুঁইয়া। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অধ্যাপক এ এইচ এম তাওফিকুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মো.ফখরুল আলম, ওয়ার্ড মেম্বার হাবিব উল্লাহ বাহার পলাশ, বাজার সেক্রেটারি সাহাব উদ্দিন, যুবলীগ সভাপতি দুলাল উদ্দিন কিরণ,মিরাজ উদ্দিন মোক্তার মেম্বার, এডভোকেট মাসুম আরাফাত, মোস্তফা কামাল জুয়েল মেম্বার,তানভীর উদ্দিন (বি কম) মেম্বার, আবদুল কাদের স্যার,যুবদল সভাপতি জাকের হোসেন সৈকত, বিএনপি নেতা আবদুর রহমান জসিম, এমদাদ উল্লাহ স্যার,আবুল খায়ের স্যার,আবু বকর স্যার,ব্যবসায়ী শাহারাজ হোসেন,আবদুল কুদ্দুস, যুবলীগ নেতা ফখরুল ইসলাম,মহিলা মেম্বার বিউটি আক্তার,প্রভাষক ইয়াকুব আলী,আঃলীগ নেতা জামাল উদ্দিন, শ্রমিকদল নেতা আলা উদ্দিন আলোসহ প্রমুখ।


এছাড়াও কলেজ বাস্তবায়নের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,আয়োজক কমিটির সদস্য আরেজ খান নীল, রহিম উল্লাহ রহমত স্যার,আবদুর রহিম মেম্বার,আনোয়ার স্যার,এমরান হোসেন সবুজ,ডা: মোশাররফ, সাদ্দাম হোসেন রানা, মিলন চৌধুরী, নিশান চৌধুরী,শাহাদাত হোসেন,অলি উদ্দিন স্যার,মুকিম বিল্লাহ স্যার।বাজারের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ,শিক্ষক,সাংবাদিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।