ইউনুছ শিকদার (সুবর্ণচর) নোয়াখালী : সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান আবদুল মান্নান ভূঁইয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে কয়েক হাজার মানুষ সড়কের পাশে মানববন্ধন, সমাবেশ করেন এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


বুধবার দুপুরে চরওয়াপদা ইউনিয়নের আল আমিন বাজারে কয়েক হাজার বিক্ষুদ্ধ জনতা এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারী স্থানীয় জনগণ এবং জনপ্রতিনিধিগণ আক্রোশ এবং প্রতিবাদ করেন,যে ষড়যন্ত্রকারী মহলের পূর্ব পুরুষ- বর্তমান প্রজন্ম খুন চুরি ডাকাতি চাঁদাবাজি জবরদখলসহ সকল প্রকার সামাজিক অনিয়মের সাথে জড়িত। ইতিপূর্বে তারা এহেন গর্হিত কাজ গুলো নির্দ্বিধায় নিঃসংকোচে অহরহ করে আসছে। বর্তমা চেয়ারম্যান আবদুল মান্নান ভূঁইয়া নির্বাচিত হওয়ার পরে ষড়যন্ত্রকারীদের অসামাজিক কার্যকলাপে বাধা প্রদান করায়। ষড়যন্ত্রকারী মহল তাদের স্বার্থ সিদ্ধি করতে চেয়ারম্যানের বিরুদ্ধে উঠে পড়ে লাগে এবং কুটকৌশল করতে শুরু করে। এরই ধারাবাহিকতায় আজ এ পর্যন্ত এসে ঠেকেছে। মানববন্ধন শেষে ইউপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরা এ ষড়যন্ত্রের প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান ভূইয়া, বেলাল মেম্বার, কামাল মেম্বার, মহিলা মেম্বার নুর বানু কামাল,বিউটি আক্তার, আবদুল কাদের মেম্বার, থানারহাট বাজার সেক্রেটারি সাহাব উদ্দিন, জাকের মেম্বার,নুর আমিন মেম্বার,আবুল কাশেম মেম্বার ও যুবলীগ নেতা ফখরুল ইসলাম, যুবলীগ নেতা সামসুদ্দিন রনি,আবদুর রহিম বাসু,আশ্রাফ আলী,মো:রাসেল এবং ছাত্রলীগ নেতা মিলন চৌধুরীসহ জনপ্রতিনিধিগণ ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান মান্নান জানান, একটি মহল নির্বাচনে পরাজিত হয়ে আমার বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আমি প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। স্থানীয় হাজার হাজার নারী পুরুষ চেয়ারম্যানের বিরুদ্ধে এ ষড়যন্ত্রের প্রতিবাদে বুধবার দুপুরে সোনাপুর-চরজব্বর সড়কের আল আমিন বাজার প্রধান সড়ক অবরোধ করে ঘন্টাব্যাপি মানববন্ধন ও সমাবেশ করেন।