লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে ধর্ষন চেষ্টা মামলার পলাতক আসামী এমরান হোসেন (৩৫)'কে আটক করেছে রামগঞ্জ থানা পুলিশ।

শনিবার (২ জুলাই) দিবাগত রাত সোয়া ১টায় রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হকের নেতৃত্বে চট্টগ্রামের ডাবলমুরিং থানা এলাকার একটি নির্মানাধীন ভবন থেকে এমরান হোসেনকে আটক করে রামগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক দিবাকর রায়সহ পুলিশ সদস্যরা।

আটককৃত এমরান হোসেন রামগঞ্জ পৌর কাজীরখীল গ্রামের আখন্দ বাড়ীর বেলাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে ও এলাকাবাসী জানান, ঘটনার দিন গত মাসের ৩ জুন নোয়াখালী থেকে রামগঞ্জগামী জননী পরিবহনে করে ভুলক্রমে রামগঞ্জে চলে আসেন একজন গৃহবধু (২২)। রামগঞ্জে নেমে ঐ গৃহবধু জানতে পারেন তিনি পথভুলে রামগঞ্জে চলে এসেছেন। বিষয়টি তিনি গাড়ীর সুপারভাইজারকে জানালে সুপারভাইজার তাকে অন্য গাড়ীতে তুলে দেয়ার কথা বলে সময়ক্ষেপন করেন। ঐদিন সন্ধ‍্যা সাড়ে সাতটায় বাস টার্মিনাল সংলগ্ন এলাকার বখাটে এমরান হোসেনসহ দুইজন অপেক্ষারত থাকা নীলাচল গাড়ীতে গৃহবধুকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। গৃহবধুর আত্মচিৎকারে বাজারের নৈশপ্রহরী মোঃ শাহাজাহানসহ স্থানীয় লোকজন ছুটে আসলে ধর্ষনের চেষ্টাকারী দুইজন পালিয়ে যায়। এর পরপরই ওই নৈশপ্রহরী স্ট্রোক করে মারা যায়।