ইউনুছ শিকদার, নোয়াখালী: সুবর্ণচরে ৪জন ভূয়া হিজড়াকে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার (১৮জুন) রাত ৮টার সময় উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চরবৈশাখী থানার হাট বাজার থেকে তাদের আটক করা হয়। জানা যায়, আটককৃত হিজড়ারা সকলেই পুরুষ৷

সন্ধ্যায় বাজারে কালেকশন করার সময় একটি দোকানে স্থানীয় এক হিজড়ার তথ্য অনুযায়ী জনতা গণপিটুনি দিলে তারা দৌড়ে স্থানীয় ইউপি সদস্যের দোকানে আশ্রয় নেয়৷ পরে সেখানে তারা সবাই পুরুষ বলে স্বীকার করে৷ আটককৃতদের পুলিশে সোপর্দ করবে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য।

আটককৃত ভূয়া হিজড়ারা হচ্ছেন লক্ষীপুরের সদর উপজেলার শাহীন (১৮), হৃদয় (২০) ও শামীম (২৪) এবং নোয়াখালী সদর উপজেলার প্রান্ত (২১)৷ এসব ছেলেরা ছোট বেলা থেকেই হিজড়া সেজে নিয়মিত বাজার কালেকশন করতো বলে জানাই তারা৷ 

এলাকাবাসীরা জানান, কিছুদিন আগে অন্য বাজারে স্থানীয় একা নামের ১ হিজড়াকে ভূয়া হিজড়ারা গণপিটুনি দেয়৷ তাকে ভূয়া হিজড়া সাজাতে সাদা স্টাম্পে স্বাক্ষর ও নেয় তারা৷ 

পরে থানার হাট বাজারে কালেকশন করেছে খবর পেয়ে একা (হিজড়া) এলাকার কিছু যুবককে খবর দিলে৷ এলাকাবাসী তাদেরকে আটক করে৷ গণপিটুনি দেওয়ার পর তারা সবাই পুরুষ বলে স্বীকার করে৷ 

এ বিষয়ে চরজব্বার থানার এস আই সালাহউদ্দিন (চরওয়াপদা ইউনিয়ন বিট পুলিশ কর্মকর্তা) জানান, তারা খবর পেয়েছেন৷ দ্রুত তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হবে৷