ফয়সাল কবির, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর সদর পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের জন্য ১১৫ কোটি ৮ লাখ ৮৩ হাজার ৯২৬ টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র মোজ্জামেল হায়দার মাসুম ভূঁইয়া।
বুধবার ২২ জুন সকালে হ্যাপী হল রোডস্থ জনতার ঘরে গণমাধ্যমকর্মী, কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তার উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন তিনি।
এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি মোহাম্মদ উল্যা, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) পলাশ কান্তি নাথ, রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন ও লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল।
বাজেট বিবৃতি থেকে জানা যায়, ২০২২-২৩ অর্থ বছরে লক্ষ্মীপুর পৌরসভায় ১১৫ কোটি ৮ লাখ ৮৩ লাখ ৯২৬ টাকা বাজেট ধরা হয়েছে। এরমধ্যে ৪৩ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকা রাজস্ব খাতে ও উন্নয়ন খাতে ৭০ কোটি ২৫ লাখ টাকা আয় ধরা হয়েছে। এছাড়া প্রারম্ভিক স্থিতি ৮৫ লাখ ৩৩ হাজার ৯২৬ টাকা ধরা হয়েছে। বাজেটে ব্যয় ধরা হয়েছে ১১৪ কোটি ৭২ লাখ ৩২ হাজার ৩০০ টাকা। উদ্ধৃত্ত বাজেট ধরা হয়েছে ৩৬ লাখ ৫১ হাজার ৬২৬ টাকা।

0 মন্তব্যসমূহ