লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা যুবদলের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় কোরআন খতম ও এতিমদের মাঝে খাদ্য বিতরন। 

যুবদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার ১৭ জুন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় পৌর শহরের অন্ধ কল্যান হাফিজিয়া এতিমখানায় অন্ধ হাফেজরা কোরআন খতম করেন এবং দোয়া পূর্বক দৃস্টি প্রতিবন্ধীদের মাঝে খাদ্য বিতরন করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের নবগঠিত কমিটির আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন সিঃ যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, যুগ্ম আহ্বায়ক খালেদ মোঃ আলী কিরন, সোহরাব হোসেন বুলু, এ কে এম ফরিদ উদ্দিন, মহি উদ্দিন বিটু পাটোয়ারি, সদস্য- ফয়েজ আহমেদ, হোসেন আহমেদ, কাজী বেল্লাল হোসেন শামছুল আহসান মামুন প্রমুখ।