ইউনুছ শিকদার, রামগতি ঘুরে: রামগতি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার শান্ত্তনু চৌধুরীর উপস্থিতিতে প্রায় ৬ লক্ষ চিংড়ি মাছের পোনা অবমুক্ত করা হয়।
বৃহস্পতিবার (৯ জুন) রাত ১০টার সময় উপজেলা মৎস্য বিভাগ ও বাংলাদেশ কোস্ট গার্ডের একটি ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে একটি মিনি পিকাপ ভর্তি চিংড়ি পোনা আটক করা হয়। জানা যায় আটককৃত চিংড়ি পোনা মোট ৫ লক্ষ ৬০ হাজার। এ সময় স্বপন ও রাকিব নামে ড্রাইভারসহ লেবারকে আটক করা হয়।
আটককৃত পোনা গুলো পরিষদ পুকুরে উপজেলার বিজ্ঞ নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ শান্ত্তনু চৌধুরী এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জসিম উদ্দিনের উপস্থিতিতে পূনরায় পুকুরে অবমুক্ত করা হয়। আটককৃত লোক দু'জনের ৫০০০ টাকা করে মোট ১০০০০ টাকা জরিমানা করা হয় ।
উপজেলা নির্বাহী অফিসার মো: শান্ত্তনু চৌধুরী বলেন, চিংড়ি মাছের পোনা আহরন ও পরিবহন উভয়টা আইনগত দন্ডনীয় অপরাধ। কেননা এতে প্রতিনিয়ত অসংখ্য ছোট অন্যান্য মাছের পোনা নিধন হয়।
উপজেলা মৎস্য অফিসার মো:জসিম উদ্দিন বলেন, অবৈধ চিংড়ি আহরণকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান সব সময় চলবে।


0 মন্তব্যসমূহ