লক্ষ্মীপুর প্রতিনিধি সংগ্রাম উন্নয়ন ও অর্জন গৌরবদীপ্ত পথচলার বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার ২৩ সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা কার্যালয়ে কেক কেট ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোঃ গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।
জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এড. রাসেল মাহমুদ ভূঁইয়া মান্নার সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদা ইয়াসমিন লিকা, সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সাধারন সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ পৌর সভার সভাপতি সৈয়দ আহম্মেদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক এডভোকেট বাবার প্রমুখ।
বক্তব্য বলেন দলের অর্জন অনেক বেশী। ভাষা আন্দোলন, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং সকল গনতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগ অংশ নিয়ে জনগনের দলে পরিনত হয়েছে। তারা আরও বলেন, এই দলের কান্ডারী হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অন্য যারা দায়িত্ব পালন করেছেন তাদের পথ অনুসরন করে যেতে হবে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী লীগ এখন রাষ্ট্রীয় ক্ষমতায়। আর এর নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ৭৩ বছর পার করেছে উল্লেখ করে বক্তারা আরও বলেন, জনগনের কল্যানে এই দলকে আরও এগিয়ে নিতে হবে।

0 মন্তব্যসমূহ