ফয়সাল কবির, লক্ষ্মীপুরঃ মানবকল্যাণ ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সম্মাননা পেলেন লক্ষ্মীপুর সদর উপজেলার ১নং উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নজরুল ইসলাম।
গত ৪ জুন শনিবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনাতয়নে এক অনুষ্ঠানে এই সম্মাননা তার হাতে তুলে দেয়া হয়।
কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি প্রেরণা উৎস শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন স্বাধীনতা সংসদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিচারপতি এসএম মুজিবুর রহমান,সাবেক তথ্য সচিব কাজী মারবুব মোরশেদসহ বিশিষ্টব্যক্তিরা।
এ বিষয় চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন,জানিনা কতটুকু ভালো কাজ করতে পেরেছি, তবে আমি সবসময় চেষ্টা করি অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য মানবকল্যাণ কাজ করতে চাই। অসহায় মানুষদের সাথে থাকব, তাদের সুখ- দুঃখে সবসময় ভাগাভাগি করে নেব ইনশাল্লাহ। আমি আপনার মাধ্যামে সমাজের মানুষদের প্রতি আহব্বান করবো আপনার ভালো কাজে এগিয়ে আসুন আর খারাপ কাজগুলো এড়িয়ে চলুন। তাহলে সমাজ সুন্দর হয়ে উঠবে ইনশাল্লাহ্।

0 মন্তব্যসমূহ