লক্ষ্মীপুর প্রতিনিধি: মাদরাসা শিক্ষা সম্পর্কে মানুষের ধারনা পাল্টে দিয়েছে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদরাসা। বর্তমান বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি যুগের সাথে তাল মিলিয়ে চলছে তাদের পাঠ্যক্রম। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চান্স পাচ্ছে দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ে। বাংলা, ইংরেজিতে গড়ে উঠছে সমান তালে। শিক্ষার্থীদের মানোন্নয়নে ভূমিকা রাখায় ইতিমধ্যে লক্ষ্মীপুরে আলোড়ন সৃষ্টি করেছে তারা।
মাদরাসা শিক্ষা বলতে মানুষের যে চিন্তা ভাবনা ছিলো আজ সেটা পরিবর্তন করে আধুনিক শিক্ষা ব্যবস্থায় রুপ নিয়েছে আইডিয়াল আলিম মাদরাসা। মঙ্গলবার বিকালে ঐতিহ্য কনভেনশন সেন্টারে আইডিয়াল আলিম মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন।
এসময় অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। সেই সাথে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদরাসার চেয়ারম্যান মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার প্রাক্তণ অধ্যক্ষ একেএম আবদুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক সহযোগি অধ্যাপক সাইফুল ইসলাম ভূঁইয়া তপন, বশিকপুর আলিম মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা হামিদুর রহমান, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুল আমিন, পৌর শহীদ স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক আওলাদ হোসেন কচি, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, কেয়ার এডুকেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ, আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহিদুল্লাহ, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সহযোগি অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম, লক্ষ্মীপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাকের মোহাম্মদ রাসেল, মান্দারী আলিম মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা হাসান বসরি।
এছাড়া প্রিন্সিপাল আব্দুল জলিল মিজান, ভাইস প্রিন্সিপাল আবুল হোসেন মোল্লা সহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে শিক্ষার্থীদের জন্য দোয়া ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

0 মন্তব্যসমূহ