লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলা (পশ্চিম) যুবদলের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় কোরআন খতম ও এতিমদের মাঝে খাদ্য বিতরন করা হয়েছে।
শনিবার ১৮ জুন বিকেলে সদর উপজেলা (পশ্চিম) যুবদলের উদ্যোগে হযরত আব্দুল কাদের জিলানী(রঃ) এতিমখানায় সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহি উদ্দিন বিটু পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় দোয়া ও খাদ্য বিতরণ অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন,সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন সিঃ যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, যুগ্ম আহ্বায়ক খালেদ মোঃ আলী কিরন, সোহরাব হোসেন বুলু, এ কে এম ফরিদ উদ্দিন, সদস্য ফয়েজ আহমেদ, এম মমিন, কাজী বেল্লাল হোসেন, শামছুল আহসান মামুন, সোহেল মেম্বার, জাকির হোসেন, টুটুল পাটোয়ারী সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
আলোচনা সভায় বক্তারা, বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান। আলোচনা সভা শেষে তার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয় ও পরে দুস্থ ও এতিমদের মাঝে খাদ্য বিতরন করা হয়।

0 মন্তব্যসমূহ