লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলার ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়নের আওমীলীগ-বিএনপি রাজনীতিতে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। গত ১০ জুন শুক্রবারে দক্ষিণ হামছাদী ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি নিরব হোসেন সজিবের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামীলীগ সহ অঙ্গসসংগঠনের নেতাকর্মীরা। এসময় তারা বিএনপিকে কঠোর হুশিয়ারি প্রদান করে। এদিকে নিজের পেইজবুকে পাল্টা জবাব দিয়েছেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক একেএম ফরিদ উদ্দিন।
জানা যায়, গত শুক্রবার ১০জুন ২নং দক্ষিন হামছাদি ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে যাওয়ার পথে ছাত্রলীগের সাথে ছাত্রদলের নেতাকর্মীদের তুচ্ছ ঘটনা নিয়ে মারামারি হয় । এর সূত্র ধরে সন্ধ্যায় পালেরহাট বাজারে ছাত্রলীগ নেতা নিরব হোসেনকে একা পেয়ে হামলা করে যুবদল নেতা একেএম ফরিদ উদ্দিনের অনুসারী ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টাপাল্টি প্রতিবাদ ও হুশিয়ারী করতে দেখা যায় উভয়পক্ষকে। ছাত্রলীগের ব্যানারে সোমবার বিকালে পালেরহাট বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ। এঘটনায় ছাত্রদলের নাম উল্লেখ করে মামলা দায়ের করায় প্রতিবাদ জানিয়েছে জেলা ছাত্রদল। এদিকে ঐ দিন সন্ধ্যায় নিজের পেইজবুকে লাইভে এসে প্রতিবাদ জানান যুবদল নেতা একেএম ফরিদ উদ্দিন। তিনি বলেন অনাকাংখিত একটি ঘটনাকে পূজি করে রাজনৈতিক প্রতিহিংসা দিকে নিয়ে গেছে একটি মহল। যা কাম্য ছিলো না। এছাড়া তার দলের নেতাকর্মীদের বিভিন্নভাবে হুমকি ধমকি প্রদান করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে ২নং দক্ষিন হামছাদিতে রাজনৈতিক উত্তাপ বিরাজ করছে। এর সুষ্ঠু সমাধান ও শান্তি শৃঙ্খলা বিরাজ করতে উভয় পক্ষকে সমীহ হওয়ার আহবান সচেতন মহলের।

0 মন্তব্যসমূহ