লক্ষ্মীপুর প্রতিনিধি: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর জেলা বিএনপির আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মঙ্গলবার গত ৩১ মে বিকেলে বিএনপি নেতা এ্যানির লক্ষ্মীপুর পৌর শহরের গোডাউন রোড এলাকার বাস ভবনে এ আয়োজন করা হয়।
জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এডভোকেট হাছিবুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।বিএনপির প্রচার সম্পাদক ও জেলা কমিটির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, হারুনুর রশিদ বেপারী, মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ ও মনিরুল ইসলাম হাওলাদার প্রমুখ। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী উসস্থিত ছিলেন।
বক্তব্য বলেন দেশের ইতিহাসের সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম জড়িত রয়েছে। দেশের ইতিহাস থেকে তার নাম মোছার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সম্ভব নয়। কারণ জিয়াউর রহমান স্থান জনগণের অন্তরে। সরকার গঠন করে তিনি দেশেকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে কাজ করেছেন। প্রত্যন্ত অঞ্চলে গিয়ে খাল খনন করেছেন। ইরিগ্রেশনের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধিতে জনগণকে নির্দেশনা দিয়েছেন। তার রাজনীতিতে লুটপাট বলে কোন শব্দ ছিলো না। এজন্যই মানুষ তাকে হৃদয়ে স্থান করে নিছেন।

0 মন্তব্যসমূহ