ইউনুছ শিকদার, রামগতি থেকে ঘুরে: লক্ষীপুর জেলার রামগতিতে প্রথম বর্ষপূর্তি উদযাপন ও ইদ পুর্ণমিলনী করলো একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
বৃহস্পতিবার (৫ মে) ১দিন ব্যাপী রামগতি আছিয়া বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভা ও আনন্দ র্যালি। সংগঠনের সভাপতি ইলিয়াছ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল ওয়াজেদের সঞ্চালনায় সকাল ১০ টায় অনুষ্ঠান শুরু হয়।
ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, বৃহত্তর নোয়াখালীর একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠনের উপদেষ্টা ডাঃইহতে শামুল গনি ফাহাদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র সংগঠনের সাধারণ সম্পাদকসহ প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠন জেলার বিপন্ন মানুষের পাশে থেকে গত এক বছর ধরে সহস্রাধিক মুমূর্ষ রোগিদের রক্তদান,বিভিন্ন স্থানে ফ্রি ব্লাড ক্যাম্পিং, শীত বস্ত্র, ইদ সমগ্রী বিতরনব,ও করোনাকালীন সময়ে নিম্মমধ্যবিত্ত মানুষের পাশে দাড়িয়েছেন,খাদ্যের জোগান দিয়েছেন, রমজানে শতাধিক হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরণসহ বিভিন্ন মানবিক সেবা পরিচালনা করছেন। সংগঠনের তরুণ সদস্যদের একতার কার্যক্রমের জন্য প্রশংসা করে তারা বলেন, একটি মানবিক সমাজ প্রতিষ্ঠায় সংগঠনটি তাদের অভিযাত্রা অব্যাহত রাখবে।
আরো উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সকল স্বেচ্ছাসেবীগণ ও কার্যনির্বাহী সদস্য বৃন্দ।
বর্ষপূর্তিতে, সংগঠনের সদস্যদের মধ্য থেকে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক, আগত অতিথিরা অত্র সংগঠনের স্বেচ্ছাসেবীগনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন

0 মন্তব্যসমূহ