লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর শহরের ২টি ফলের দোকানকে ৩০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জেলা কৃষি বিপণন অধিদপ্তরের সহযোগিতায় মঙ্গলবার ১৭ মে দুপুরে শহরে উত্তর তেমুহনী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস।

জানা যায়, কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ ধারায় ১ (ক) তে কৃষি পণ্যের লাইসেন্স গ্রহন ও নবায়ন না করার জন্য মেসার্স আর রহমান ফ্রুটকে ২০হাজার টাকা ও রহিম এবং জাহাঙ্গীর ফল দোকানকে ১০হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন অধিদপ্তরের মার্কেটিং কর্মকর্তা মোঃ মনির হোসেন।