লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে নিজাম উদ্দিন সভাপতি ও অ্যাডভোকেট নুরুল আমিন রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার রাত ৮টার দিকে হাজিরহাট উপকূল সরকারি কলেজ প্রঙ্গণে তাদের নাম ঘোষণা করা হয়।
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
নবনির্বাচিত সভাপতি নিজাম উদ্দিন হাজিরহাট ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজু পাটারিরহাট ইউনিয়নের চেয়ারম্যান।
নির্বাচনে সভাপতি পদে নিজাম উদ্দিন পেয়েছেন ১৯০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি নুরুল আমিন মাস্টার পেয়েছেন ১৩৫ ভোট। এছাড়া হাজী মনিরুল ইসলাম ৫৭ ভোট পান।
সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট নুরুল আমিন রাজু ২৬২, মাহবুবুল ইসলাম দোলন ৪১, ফজলুল হক সবুজ ১৬ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, সদ্য বিদায়ী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নুরুল আমিন চেয়ারম্যানকে উপস্থিত জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি পদে মনোনয়ন করেন।
এছাড়া উপজেলার নব নির্বাচিত কমিটিতে সহ সভাপতি পদে হাজি মনিরুল হক,তোফায়েল আহমদ, গিয়াস উদ্দিন মাহমুদ, আশরাফ উদ্দিন রাজন রাজু, যুগ্ম সাধারন সম্পাদক পদে মাহবুবুল ইসলাম দোলন,ফজলুল হক সবুজ,মির্জা আশরাফুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ উল্লাহ, জাহাঙ্গীর আলম বিপ্লব,যু্বও ক্রিড়া সম্পাদক আবদুল বাসেত,প্রচার ও প্রকাশনা সম্পাদক মাও. রায়হান উদ্দিন, শ্রম বিষযক সম্পাদক মাহবুবুর রহমান বাবলু,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম স্বাধীন, সমাজকল্যান সম্পাদক জাহিদুল ইসলাম রনি,আইন বিষয়ক সম্পাদক এড.বেলাল হোসেন শাহীনকে মনোনীত করে আংশিক কমিটি ঘোষনা করা হয়।
এর আগে সম্মেলনের প্রথম অধিবেশন গতকাল বিকেলে অনুষ্ঠানটি হয়।কমিটি গঠনে নেতাকর্মীদের সমঝোতায় না পৌঁছায় আজ বিকেল পাঁচটায় দ্বিতীয় অধিবেশনে সভাপতি সম্পাদক পদে কাউন্সিলরদের সরাসরি গোপন ভোটদানের আয়োজন করেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
সম্মেলন উপলক্ষে প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল ইসলাম এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদের হুইপ আবু সাঈদ স্বপন এমপি,কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুননাহার লাইলি সাবেক এমপি,ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত নন্দী, জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট মাহবুবুর রহমান, আবুল বাসার,রাসেল মাহমুদ মান্না, আবদুল মতলব প্রমুখ।

0 মন্তব্যসমূহ