ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : সূবর্ণচরে এনথ্রাক্স রোগে আক্রান্ত হয়ে মরে যাওয়া গরুর মাংস বিক্রির সময় তালুক কসাই ও মো. রিয়াজ নামে ২ কসাইকে ১০ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান। একই দিন ভোরে চর বৈশাখী থানারহাট বাজার থেকে তালুক কসাই ও রিয়াজকে আটক করে পুলিশ। আটককৃত তালুক ও রিয়াজ সূবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরবৈশাখী গ্রামের বাসিন্দা। নোয়াখালী এসপি মো. শহীদুল ইসলাম বলেন, শুক্রবার রাত দেড়টার দিকে বাজারের লোকজনের মাধ্যমে খবর পেয়ে থানারহাট বাজারে অভিযান চালায় পুলিশ। ভোরে জবাই করা গরুর মাংসসহ উভয়কে আটক করা হয়। স্থানীয়রা মরা গরু জবাইয়ের অভিযোগ করলেও গরুটি রুগ্ন ছিল বলে পুলিশকে জানাই তারা।

চরজব্বর থানার এসআই মো. সালাহ উদ্দিন জানান, দুপুরে আটককৃত তালুক কসাই ও রিয়াজের স্বীকারোক্তি মতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান।