ইউনুছ শিকদার, নোয়াখালী : সুবর্ণচরের চর ওয়াপদা ইউনিয়নে গত বছরের ন্যায় এবারও সমাজের হতদরিদ্র অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে পরার্থ ফাউন্ডেশন৷ 

(৩০ এপ্রিল) শনিবার সকাল ১০টা থেকে পরার্থ ফাউন্ডেশন এর সদস্যরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে এই ঈদ সামগ্রীর প্যাকেট তুলে দিয়ে আবার মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ৷ উল্লেখ্য পরার্থ ফাউন্ডেশন প্রতিষ্ঠার শুরু থেকেই এলাকায়, শিক্ষা সংস্কৃতি ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে৷ তারই ধারাবাহিকতায় গত বছরও এলাকায় হতদরিদ্রের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়৷ 

এবছর ও তার ব্যতিক্রম করেনি সংগঠনের সদস্যরা৷ ঈদের হাসি সবার মুখে ছড়িয়ে দিতে তাদের এই উদ্যোগ, এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সমাজের সুশীল শ্রেণীর ব্যক্তিত্বরা৷এই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উদ্যোক্তা ৷ মোহাম্মদ দিদারুল ইসলাম অপু এবং সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন, আহমেদ রুবেল, আব্দুল কাদের,মোয়াজ্জেম হোসেন বিজয়, আব্দুল্লাহ আল মামুন, মোঃ সাহেদ, দ্বীন ইসলাম,আমজাদ হোসেন রাকিব, নেয়ামত হোসেন, মোঃ আক্তারসহ প্রমুখ।

এসময় দিদারুল ইসলাম অপু বলেন, পরার্থ ফাউন্ডেশন অতীত থেকে সমাজের স্বেচ্ছাসেবামুলক কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে আসছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে ৷ এসময় তিনি সংগঠনের সদস্যদের পক্ষ থেকে সংগঠনের সকল শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদেরকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ৷ 

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিতরন শেষ করা হয়।