ইউনুছ শিকদার, নোয়াখালী : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে উপকারভোগীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সুবর্ণচর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সুবর্ণচর উপজেলা জাতীয়তাবাদী ফোরাম-ঢাকা’র সাধারন সম্পাদক বিশিষ্ঠ সমাজ সেবক ইছমাইল হোসেন।

বুধবার (২৭ এপ্রিল) সকাল ১০ টায় চরওয়াপদা ইউনিয়নের ০১ নং ওয়ার্ড থেকে ঈদ সামগ্রী বিতরন শুরু হয়। সর্বশেষ ০৭, ০৮ ও ০৯ নং ওয়ার্ড তথা থানার হাট বাজারে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল, উপজেলা বিএনপির সহ সভাপতি নুরনবী চৌধুরী , সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারুক, উপজেলা যুবদলের আহবায়ক বেলাল হোসেন সুমন মেম্বার, যুবদলের সদস্য সচিব নুরুল হুদা। চরওয়াপদা ইউননিয়ন বিএনপির সভাপতি অলি উদ্দিন সেলিম, কোষাধ্যক্ষ ও ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল হোসেন, ৪নং চরওয়াপদা ইউনিয়নের যুবদলের সদস্য সচিব মো: জাবেদ হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঈদ সামগ্রী বিতরণকালে অতিথিরা বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ এবং নোয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ শাহজাহানের সার্বিক তত্বাবধানে বিভিন্ন ইউনিয়নে ঈদ সামগ্রী বিতরন কাজ চলমান আছে। চর ওয়াপদা ইউনিয়নে প্রায় ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ইছমাইল হোসেন বলেন, কর্মহীন মানুষেরা মানবেতর জীবন যাপন করছে, আমি সামান্য চেষ্টা করেছি ঈদ আনন্দকে ভাগাভাগি করতে। এভাবে যে যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে এলে অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটবে।

উল্লেখ্য, সমাজ সেবক ইছমাইল হোসেন ইতিপূর্বেও একাধিকবার খাদ্য সামগ্রী ও ঈদ সামগ্রী বিতরণ করেন।