লক্ষ্মীপুর প্রতিনিধিঃপবিত্র মাহে রমজান উপলক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জে গরিব ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান এর নিজস্ব অর্থায়নে দেড় সহস্রাধিক মানুষের হাতে এ সামগ্রী তুলে দেওয়া হয়।
শনিবার (২৩ এপ্রিল) উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নভুক্ত মধ্যে করপাড়া, ভাটিয়ালপুর, শ্যামপুর, গাজীপুর ও বদরপুরে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আনোয়ার হোসেন খান এমপি।
৮নং করপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মজিবুল হক মুজিবের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান (পিপিএম-সেবা), রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমদাদুল হক, মোহাম্মদীয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আকম রুহুল আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, এমপির স্থানীয় প্রতিনিধি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, ১নং কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন খান, ৮নং করপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ সামসু, বিআরডিভি চেয়ারম্যান ভূইয়া সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ প্রমুখ।
এসময় এমপি আনোয়ার খান বলেন, পবিত্র রমজানের এই মাসে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমার ক্ষুদ্র এ প্রয়াস অসহায় রোজাদার মানুষগুলোর কষ্ট লাঘবে কিছুটা হলেও সহায়তা করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার রমজান উপলক্ষে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আওয়ামীলীগের নেতৃবৃন্দ অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। রোজাদার ব্যক্তিরা কষ্ট পাক আমরা তা চাই না। এসময় রমজান জুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান এমপি।

0 মন্তব্যসমূহ