লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলার ১নং উত্তর হামছাদী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার ২০ এপ্রিল চৌধুরী বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে থানা আওয়ামী লীগের আহ্বায়ক হুমায়ূন কবির পাটওয়ারী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর নবী চৌধুরী।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমরান হোসনে নান্নুর পরিচালনা আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সামছুউদ্দিন আহমেদ ,মুক্তিযদ্ধ বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন ভূঁইয়া , জেলা আওয়ামী লীগের সদস্য সামছুল ইসলাম পাটওয়ারী, আলমগীর হোসেন, মনিরুজ্জাম পাটওয়ারী প্রমূখ। 

এসময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।