লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার ১নং উত্তর হামছাদী ইউনিয়নে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে অসহায় ১ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী, লুঙ্গী, থ্রি-পিছ বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার ১৪ এপ্রিল সকালে উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের কার্যালয়ে বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাউজিং এর ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সমাজ সেবক হাজী জহির রায়হান, চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমূখ।