লক্ষ্মীপুর প্রতিনিধি: দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ও লাগামহীন দূর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলা যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
রবিবার ১৩ মার্চ বিকেলে উত্তর তেমুহনী এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান,কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ভিপি দুলাল।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রাশেদুল হাসান লিংকন সঞ্চালনয়া আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের নেতা শাহ এমরান, শাহিন হোসেন,আবদুল আলীম হুমায়ুন, ফরিদ উদ্দিন, মহিউদ্দিন বিটু,মমিন, প্রমূখ।
0 মন্তব্যসমূহ