লক্ষ্মীপুর প্রতিনিধি: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে লক্ষ্মীপুরে ৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা অনুষ্ঠিত।

শনিবার (৫ মার্চ) রাত ৮ টার দিকে জেলা পরিষদের আয়োজনে অতিথিরা তাদের হাতে অর্থ তুলে দেন। এসময় মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কুল প্রদীপ চাকমার সার্বিক তত্ত্ববধানে এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) পলাশ কান্তি নাথ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুরনবী চৌধুরী ও সদর থানা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুবুল আলম৷

জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ মান্না, যুবলীগ নেতা সাইফুল হাসান পলাশ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান কামাল, জেলা পরিষদের সদস্য মাহবুবুল হক মাহবুব, মামুন বিন জাকারিয়া, শাখাওয়াত হোসেন আরিফ প্রমূখ।