ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : "সতেজ ও বিষক্রিয়ামুক্ত সবজিতে সমৃদ্ধ হোক বাংলাদেশ" এই শ্লোগানে সুবর্ণচর উপজেলায় "ইস্ট ওয়েস্ট সীড নলেজ ট্রান্সফার" এর আয়োজনে "স্মার্ট ফার্মিং হেলদী ফুড প্রজেক্টের" অংশ হিসেবে কৃষক-কৃষণীদের নিয়ে একটি মাঠ দিবসের আয়োজন হয়েছে।

সকাল ১০ টায় উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্য পুকুর সংলগ্ন কৃষক মোঃ বাকের হোসেনের ডেমো প্লটে করলার এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা কৃষি অফিসার মোঃ হারুন অর রশিদ, উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মোঃ তৈয়ব উদ্দিন, সলিডারিডেড নেটওয়ার্ক এশিয়া নোয়াখালী জেলার মোঃ জহিরুল ইসলাম, প্রজেক্ট সম্প্রসারণ অফিসার আলতাফ হোসেন, বৃহত্তর নোয়াখালী অঞ্চলের ইস্ট ওয়েস্ট সীড মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মোঃ রিয়াদ, ইস্ট ওয়েস্ট সীড নলেজ ট্রান্সফার টেকনিক্যাল ফিল্ড অফিসার আবদুল্যাহ আল নোমান ও বিবি সুমাইয়া রিমু, ইস্ট ওয়েস্ট সীড এর সুবর্ণচরের ডিলার মোঃ রাব্বি, স্থানিয় সাংবাদিকগণ, কৃষক-কৃষণী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ইস্ট ওয়েস্ট সীড নলেজ ট্রান্সফার টেকনিক্যাল ফিল্ড অফিসার আবদুল্যাহ আল নোমান জানান, আমরা মাঠ পর্যায়ে কৃষককে ব্যবহারিক ভাবে শিখাই কারণ প্রদর্শনী প্লট দেখে তারা খুব সহজে শিখতে পারে এবং নিজেরা উক্ত পদ্ধতির টেকনিক গুলো প্রয়োগ করতে পারে। এই কারণে এসব অঞ্চলে এই পদ্ধতি দ্রুত সম্প্রসারিত হচ্ছে।

এছাড়াও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এমন কার্যক্রম পরিচালনার জন্য সবসময় আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে।