লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর থানা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। শনিবার ১৯ মার্চ সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ বর্ধিত সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরনবী চৌধুরী।
থানা আওয়ামী লীগের আহ্বায়ক ও ৪ নং চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পাটোয়ারী সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সামছুদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা বিষয়কসম্পাদক সালাহ উদ্দিন ভূঁইয়া, সদস্য সামছুল ইসলাম পাটওয়ারী, মনিরুজ্জামান পাটওয়ারী প্রমূখ।
সভায় বক্তারা বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত জননেত্রী শেখ হাসিনা’র কর্মী। থানা আওয়ামী লীগের সম্মেলনে সংগঠনের ত্যাগী কর্মী, যারা দুর্দিনে সংগঠনে অবদান রেখেছে, করোনা মহামারীকালে যারা মানুষের পাশে দাঁড়িয়েছে তাদেরকেই নেতৃত্বে আনা হবে।
এসময় লক্ষ্মীপুর থানা আওয়ামী লীগের অন্তর্গত সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ