ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : সুবর্ণচরে বিএনপির নেতাকর্মীদের খোঁজ খবর নিতে এবং চর ওয়াপদা ইউনিয়ন যুবদলের আহবায়ক জাকের হোসেন সৈকতের মায়ের কবর জিয়ারত করতে জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক চার বারের সফল সাংসদ আলহাজ্ব মো.শাহাজাহান সুবর্ণচরে আসেন।

সোমবার (২৮ মার্চ) বিকাল ৩টায় ব্যক্তিগত সফরে সুবর্ণচরের চর ওয়াপদায় আসেন তিনি।প্রথমেই ইউনিয়ন যুবদলের আহবায়ক জাকের হোসেন সৈকতের মমতাময়ী মায়ের কবর জিয়ারত করেন। 

প্রিয় নেতার আগমনের কথা শুনে প্রায় হাজার খানেক নেতাকর্মী জড়ো হয়ে যায়। তিনি চর ওয়াপদার সাবেক কয়েকজন বিএনপির প্রয়াত নেতার আত্নার মাগফিরাত কামনা ও উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়ার সুস্থতার জন্য থানারহাট কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মাহফিলের আয়োজন করেন। মরহুম জামাল উদ্দিন মিয়া, মিরাজ মেম্বার, শের আলী মেম্বার ও রুহুল আমিন হাজিসহ প্রয়াত নেতাদের পরিবারের খোঁজ খবর নেন।

সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্র দলের সভাপতি আজগর উদ্দিন দুখু।উপজেলা বিএনপির সেক্রেটারি এনায়েত উল্লাহ বাবুল চেয়ারম্যান, উপজেলা যুবদল আহবায়ক বেলাল হোসেন সুমন মেম্বার,ছাত্রদল আহবায়ক আরেজ খান, উপজেলা শ্রমিকদল নেতা মন্জুরুল আলম ও আনোয়ার চৌধুরী।

এছাড়া ও চর ওয়াপদা ইউনিয়ন বিএনপির সভাপতি অলি উদ্দিন সেলিম মেম্বার, সেক্রেটারি আলা উদ্দিন আজাদ,সেচ্ছাসেবক দল সভাপতি আবদুস সাত্তার, সেক্রেটারি এনায়েত হোসেন, যুবদল নেতা ফোরকান উদ্দিন মাসুদ, ছাত্রদল সভাপতি প্রার্থী সাদ্দাম হোসেন, সেক্রেটারি প্রার্থী ইভান জাহেদ হাসান ও মো. মাকসুদ। ছাত্রদল নেতা সাইফুল ইসলাম বিশালসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।