ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : সুস্থ বিনােদনের প্রত্যাশায় রহমান মটরস্ কর্তৃক আয়ােজিত "রহমান মটরস্ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
সোমবার বিকাল ৪টায় চরক্লার্ক জনতা বাজার সরকারী প্রাইমারী স্কুল মাঠে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ফাইনাল খেলা শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও চর জব্বার ইউনিয়ন পরিষদের বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চর আমান উল্লাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল, চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলহাজ্ব আবুল বাশার ডিপটি, সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন মিয়াসহ প্রমুখ মান্যগণ্য ব্যক্তিবর্গ।
উক্ত ফাইনাল খেলা ও পু্রষ্কার বিতরণী অুনষ্ঠানে সভাপতিত্ত্ব করেন রহমান মটরস্ এর সত্ত্বাধিকারী বিশিষ্ট্য সমাজ সেবক আলহাজ্ব মোঃ নুরুর রহমান।খেলায় ১২টি দল মুখোমুখি হয়েছিল। সর্বশেষ 'বাংলা বাজার এক্সপ্রেস এবং কেরামতপুর একাদশ ফাইনালে অবতীর্ণ হয়। বাংলা বাজার এক্সপ্রেস চ্যাম্পিয়ন ট্রপির অধিকার অর্জন করে এবং কেরামতপুর একাদশ রানারস আপ হয়।
উক্ত ক্রিকেট সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,মো.এনায়েতুল ইসলাম,পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মহি উদ্দিন স্যার, মো. আবু তাহের,মো. রাকিব হোসেন ও জহির উদ্দিনসহ প্রমুখ।


0 মন্তব্যসমূহ