শুক্রবার (২৫ মার্চ) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি বিলুপ্ত করা হয়। এ ছাড়া নতুন কমিটির জন্য জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের ৭ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ছিদ্দিক নাজ, উপ আইন সম্পাদক শাহেদ খান ও কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক জাহিদুল ইসলাম নোমানের কাছে জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে। কেন্দ্রীয় এই নেতারা লক্ষ্মীপুর গিয়ে জীবনবৃত্তান্ত সংগ্রহ করবেন।
উল্লেখিত গত ২০১৮ সালে ১ বছরের জন্য জেলা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটির মেয়াদ শেষ হয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি ।

0 মন্তব্যসমূহ