লক্ষ্মীপুর প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলর নির্দেশে লক্ষ্মীপুরে ‘শেখ মনি ফুড ব্যাংকের’ মাধ্যমে অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ মার্চ) সকালে জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক বায়েজীদ ভূঁইয়ার অর্থায়নে শহরের উত্তর তেমুহনী এলাকায় খাদ্য সামগ্রী কর্মসূচি উদ্বোধন করা হয়।
পরে শহরের এলজিইডি ভবনের সামনে ও মান্দারী বাজার এলাকায় অসহায়দরে মাঝে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। রমজান মাসব্যাপী চলবে এ কার্যক্রম। এসময় যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বায়েজীদ ভূঁইয়া জানান, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে শেখ মনি ফুড ব্যাংকের মাধ্যমে ৩ হাজার অসহায় ও দুস্থ মানুষকে নিত্য-প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সামগ্রী বিতরণের কর্মসূচি নেয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন এলাকার অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে। এতে চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী রয়েছে।

0 মন্তব্যসমূহ