ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : সুবর্ণচর উপজেলার ২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা শপথ নিয়েছেন।
বুধবার (১৬মার্চ) বিকাল ৩.৩০মিনিটের সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের আনুষ্ঠানিক ভাবে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। শপথ বাক্য পাঠ শেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক।
শপথ বাক্য শেষে জেলা প্রশাসক নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা নির্বহী কর্মকর্তা চৈতি সর্ব বিদ্যা প্রমুখ।
শপথ নেওয়া নব নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, ১নং চর জব্বর ইউনিয়নে উপজেলা আঃলীগ সভাপতি এ্যাডভোকেট ওমর ফারুক ও ৫নং চর জুবিলী ইউনিয়নে যুবলীগ যুগ্ম আহবায়ক সাইফুল্যাহ খসরু।
0 মন্তব্যসমূহ