ফয়সাল কবির, লক্ষ্মীপুর: দুস্থ ও অসহায়দের মাঝে সেলাই মেশিন, পবিত্র কোরআন শরীফ বিভিন্ন ক্লাবে ক্রীড়া সামগ্রী ও মুক্তিযোদ্ধাদের সস্মাননা দেওয়া হয়েছে।

শনিবার ১২ মার্চ রাতে জেলা পরিষদের সার্বিক সহযোগিতা মাননীয় প্রধানমন্ত্রী পক্ষ থেকে নন্দনপুর বাজারে সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।

প্রধান বক্তব্য হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন তদন্ত পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।


লক্ষ্মীপুর জেলা পরিষদ সদস্য সাখাওয়াত হোসেন আরিফের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বিজন বিহারী ঘোষ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল,১নং উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজির আহমেদ পাটোয়ারী, সদর থানা আওয়ামীলীগের সদস্য হানিফ, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি তারেখ হোসেন প্রমূখ। 

জেলা পরিষদের সার্বিক সহযোগিতা সরকারের উন্নয়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশে জেলাব্যাপী দরিদ্র নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলা পরিষদ থেকে সেলাই মেশিন বিতরণ প্রকল্প চলমান। এতে ১০ জন নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। হামছাদী ইউনিয়নের ১০ জন মুক্তিযোদ্ধাকে সম্মান জানিয়ে অর্থ দেওয়া হয়েছে। ৭০ জন মুসল্লিকে পবিত্র কোরআন শরীফ ও ১২ টি ক্লাবে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় বক্তারা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের মাধ্যমে পরিবর্তন করেছেন। তাঁর দক্ষতায় দেশ অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেছেন। আমাদের ভাগ্য ভালো আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেয়েছি।