ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : "ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল,চল সবাই মাদক ছেড়ে মাঠে চল" এই স্লোগানকে সামনে রেখে চর কাজি মোখলেছ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবর (১২ ই মার্চ) বিকালে স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী নানান কর্মসূচী ও শিক্ষার্থীদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে উৎসবের আমেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পুরষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড মেম্বার জাকের হোসেন মেম্বারের সভাপতিত্বে ও ডা: কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও ১ নং চর জব্বার ইউনিয়নের চেয়ারম্যান এবং স্কুল সভাপতি এডভোকেট ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চর ওয়াপদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগ সাংগঠনিক সম্পাদক এম এ মান্নান ভুঁইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন,ইউনিয়ন যুবলীগ সভাপতি দুলাল উদ্দিন কিরণ,দাতা সদস্য আবদুল মুনাফ মেম্বার, রিপন মেম্বার,স্কুল প্রধান শিক্ষক নিলয় মজুমদার,আবুল খায়ের মাষ্টারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বার্ষিক ক্রীড়ার সকল কর্মসূচীতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্কুল কমিটির সদস্যরা অংশ গ্রহণে গোটা দিনটি আনন্দমূখর করে তোলে।
ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ শেষে শিক্ষার্থীরা পরিবেশন করে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
0 মন্তব্যসমূহ