ইউনুছ, নোয়াখালী প্রতিনিধি : সুবর্ণচরে জ্বালানী তেল, গ্যাস, পরিবহন ভাড়াসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদে সুবর্ণচর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৫ মার্চ) সকালে উপজেলার খাসের হাট বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় মিছিলটি উপজেলার চরবাটা খাসেরহাট বাজারের পল্টন থেকে জিরো পয়েন্ট, সাগরিকা অফিসের পুরাতন ভবন, কলেজ হয়ে পুনরায় পল্টনে এসে শেষ হয়। ঘন্টাব্যাপী এই বিক্ষোভ মিছিল প্রায় সহস্রাধিক বিএনপি'র কর্মী উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা বিএনপি'র সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য এমনভাবে বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষকে না খেয়ে থাকতে হবে। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সিন্ডিকেটের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবী জানান তিনি।

এছাড়াও আরোও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র, সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ সারোয়ার হোসেন দিদার, উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন, সদস্য সচিব মোঃ নূরুল হুদা, উপজেলা উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব এনায়েতুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলি হাসান মোঃ তারেক, সদস্য সচিব মোঃ মামুন হোসেন রোহান, যুগ্ম-আহ্বায়ক মোঃ জামাল উদ্দিন' সহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।