লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারে নিজ ক্রয়কৃত জমিতে বসতঘর নির্মান করতে পারছে না প্রবাসী মোঃ ইসমাইল। পার্শ্ববর্তী বাড়ির মোহাম্মদ সৈয়দ আহম্মদ ও তার ছেলে শরীফ প্রভাব খাটিয়ে বসতঘর নির্মান কাজে বাধা ও বন্ধ করে রেখেছে। এতে নির্মান সামগ্রী নষ্ট সহ মানবেতন জীবন যাপন করছে প্রবাসী মোঃ ইসমাইলের পরিবার। ঘটনাটি দালাল বাজার ইউনিয়নের কামানখোলা চাঁন মিয়া বাড়িতে।
জানা যায়, ক্রয়কৃত জমিতে দীর্ঘ ৪০বছর প্রবাসী ইসমাইল ও তার পরিবার বসবাস করে আসছে। গত ৩মাস আগে পুরাতন ঘর ভেঙ্গে সেখানে পাকা ঘর নির্মানের কার্যক্রম শুরু করে ইসমাইল। এতেই বাধে বিপত্তি। পরশ মোঃ মুন্সি বাড়ির মোহাম্মদ সৈয়দ আহম্মদ পাশ্ববর্তী তার জমির জন্য রাস্তা দাবি করে। ইসমাইল রাস্তার জন্য জমি ছেড়ে দিলেও সৈয়দ আহম্মদের চাহিদা মতো জমি না পাওয়ায় প্রভাব খাটিয়ে নির্মান কাজ বন্ধ করে দেয়। এতে প্রায় ৩মাস কাজ বন্ধ রয়েছে। এদিকে ইসমাইল প্রবাসে থাকায় তার স্ত্রী লাকী বেগম এসব প্রভাবশালীদের কুটকৌশলের সাথে পেরে উঠছেন না।
লাকী বেগম বলেন, ছোট একটি বিষয় নিয়ে প্রভাব খাটিয়ে দীর্ঘদিন আমাদের বাড়ির কাজ বন্ধ রেখেছে তারা। এতে আমাদের নির্মান সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে পুরাতন ঘর ভেঙ্গে পেলায় সন্তানদের নিয়ে একটি ঝুপড়ি ঘরে বসবাস করছি। আমি এর সুষ্ঠু বিচার দাবি করি।
এ বিষয়ে অভিযুক্তদের ফোনে কয়েক বার ফোন দিলেও তাদের পাওয়া যায় নি।
0 মন্তব্যসমূহ