ইউনুছ শিকদার, নোয়াখালী প্রতিনিধি : সুবর্ণচর উপজেলার চর জুবিলী ইউনিয়নে মেম্বার প্রার্থীর বাড়ীতে সন্ত্রাসী হামলাসহ নগদ টাকা ও ব্যবহৃত অলংকার লুটপাটের অভিযোগ পাওয়া যায়।
শুক্রবার (১৪ জানুয়ারী) জুমার নামাজের পরপরেই জুবিলীর ০৭ নং ওয়ার্ডে পূর্ব পরিকল্পিত সন্ত্রাসী হামলাসহ লুটপাটের ঘটনা ঘটে।
সমাজ পরিচালনা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে চর জুবিলী ইউনিয়ন যুবদলের সাবেক সেক্রেটারি ও ০৭ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী সাইফুল ইসলামের বাড়ীতে হামলা ও লুটপাট চালায় ৭০/৮০ জন সন্ত্রাসী। জানা যায়, মেম্বার প্রার্থী সাইফুল ইসলামের সাথে পূর্ব থেকেই হামলাকারীদের মত বিরোধ ছিল।
হামলাকারীরা মেম্বার প্রার্থী সাইফুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে তার বসতবাড়িতে পরিকল্পিত হামলা চালায়। হামলায় স্বামীকে বাঁচাতে এলে সাইফুলের স্ত্রী নুর নাহারকে আঘাত করে পা ভেঙে দেওয়া হয়। এছাড়াও যুবদল নেতা ও মেম্বার প্রার্থী সাইফুল ইসলামের স্কুল পড়ুয়া এসএসসি পরীক্ষার্থী মেয়ে সাবিনা ইয়াসমিনের উপর হামলা চালানো হয়। নুর নাহার ও সাবিনা ইয়াসমিনের ব্যবহৃত অলংকারাদি ছিনিয়ে নেয়ার অভিযোগ করেন, সাইফুল ইসলাম।
এছাড়াও নির্বাচন ও ব্যবসা করার জন্য ঘরে থাকা প্রায় ১৪ লক্ষ টাকা লুট করে নিয়ে যাওয়ার কথা জানান মেম্বার প্রার্থী। অহতরা বর্তমানে চর জব্বার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অভিযুক্তদের সাথে কথা বললে তারা জানান, উল্লেখিত অভিযোগ সমুহ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমরা এমন কোনো কিছুর সহিত জড়িত নহে তবে কথা কাটাকাটি হয়েছে।
চর জব্বার থানার এস আই মো: রিয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং ঘটনারস্থল ঘুরে আসেন। তিনি বলেন, লুটপাটের বিষয়টি তদন্তের পরে জানা যাবে।
0 মন্তব্যসমূহ